উইন্ডোজসহ প্রায় সকল অপারেটিং সিস্টেমের জন্য খুলে গেল অ্যানড্রয়েড অ্যাপের বিশাল সম্ভার। অ্যানড্রয়েডের অ্যাপগুলো যেন অন্যান্য অপারেটিং সিস্টেমকেও সমর্থন করে সে জন্য গুগল ক্রোম ব্রাউজারে একটি এক্সটেনশন ছেড়েছে গুগল। ‘আর্ক ওয়েলডার’ নামের এই এক্সটেনশনটি ইন্সটল করে নিলেই খুব সহজেই ব্যবহার করা যাবে গুগল প্লে থেকে ডাউনলোড করা অ্যাপ।
প্রযুক্তি সাইটগুলো জানিয়েছে, গুগলের ছড়া নতুন এই টুলটি 'র্যাপার' হিসেবে কাজ করবে। 'আর্ক ওয়েলডার' অ্যানড্রয়েড অ্যাপ কম্পিউটার ও উইন্ডোজ ট্যাবে চালানোর জন্য প্রয়োজনীয় স্পেস তৈরি করে কাজ করবে।
উল্লেখ্য, 'আর্ক ওয়েলডার' ২০১৪ সালে প্রথমে গুগলের ক্রোম ওএস-এর জন্য তৈরি করা হয়। এরপর পরীক্ষানিরীক্ষা চালনার পর আর্ক ওয়েলডার দিয়ে ভিন্ন প্লাটফর্মে অ্যানড্রয়েড অ্যাপ চালু করার সুবিধা যুক্ত করা হয়। সূত্র: ফোন এরিনা
