ইয়েমেনে বাংলাদেশিদের উদ্ধারে জিবুতিতে দূতাবাস কাউন্সিলর

আপডেট : ০৩ এপ্রিল ২০১৫, ২১:৫৮
 
ইয়েমেনে বিপদগ্রস্ত বাংলাদেশিদের জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে স্থানান্তর এবং বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর এস এম মাহবুবুল আলম শুক্রবার জিবুতির উদ্দেশ্যে কুয়েত ত্যাগ করেছেন। জিবুতি থেকেই তিনি এই কাজে সমন্বয় করবেন। জিবুতিতে তার সাথে যোগাযোগ করার রোমিং নম্বর +৯৬৫ ৯৯৫ ৭৪ ২০৩ ও [email protected] এই ই মেইলে যোগাযোগ করা যাবে।
এছাড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া সমন্বয়ের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুটি হটলাইন চালু করা হয়েছে। ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের আত্মীয়-স্বজনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের +৮৮ ০১৭২ ৬২ ৬০ ৯৬৭ ও +৮৮ ০১৭১১ ৩৮০ ৩৭৪ মোবাইল নম্বর এবং [email protected] ও [email protected] ইমেইলে যোগাযোগের মাধ্যমে তথ্য প্রদান করে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে।