বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ইউনিভার্সিটি অব ওয়েষ্টার্নের প্রেসিডেন্ট ও ভাইস চ্যান্সেলর ড. অমিত চাকমার বেতনভাতা নিয়ে কানাডায় হৈ চৈ পড়েছে। বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত তা আলোচিত হচ্ছে। তিনি উত্তর আমেরিকার সর্বোচ্চ ৪০ বেতনপ্রাপ্তদের মধ্য তিনি একজন। যে কারনে তাঁর নাম এসেছে কানাডার ‘সানশাইন তালিকায়’। অমিত গত বছর ৯২৪ হাজার ডলার বেতন গ্রহন করে এই সন্মানজনক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
কিন্তু এই বেতন নিয়ে তিনি পড়েছেন আইনি জটিলতায়। সিবিসিসহ অন্যান্য মিডিয়া প্রশ্ন তুলেছে, ২০১৩ সালে অধ্যাপক অমিত চাকমার বেতন ছিল ৪৭৯ হাজার ডলার। মাত্র এক বছরে তার বেতন ৪৭৯ হাজার থেকে কিভাবে দ্বিগুন হয়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে?
