জাপানের শিল্পোত্পাদন কমেছে

আপডেট : ০৪ এপ্রিল ২০১৫, ১২:৫৪
 
 
জাপানের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফেব্রুয়ারিতে দেশটির শিল্পোত্পাদন জানুয়ারির তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ কমেছে। কসমেটিকস, কম্পিউটার, সেমিকন্ডাক্টর থেকে শুরু করে ক্রেন উত্পাদনের মতো সব ধরনের শিল্পে উত্পাদন কমেছে। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সম্পর্কিত যন্ত্রাংশে উত্পাদন কমেছে ৭ দশমিক ৬ শতাংশ। ইলেকট্রনিক যন্ত্রাংশের উত্পাদন কমেছে ৭ দশমিক ৪ শতাংশ। ভোক্তা ব্যয় হ্রাসের কারণে শিল্প প্রতিষ্ঠানগুলো উত্পাদন কমাচ্ছে। তাছাড়া ফেব্রুয়ারিতে এশিয়ার বিভিন্ন দেশে জাপানের রফতানি চাহিদাও বেশ কমেছে। ফেব্রুয়ারিতে জাপানের রফতানিকৃত পণ্যের মূল্যমান জানুয়ারির তুলনায় ৭ শতাংশ কমেছে। - আহসান হাবীব রাসেল