ভারতের রিজার্ভ প্রায় ৩৪০ বিলিয়ন ডলার

আপডেট : ০৪ এপ্রিল ২০১৫, ১২:৫৬
 
 
ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া জানিয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩৯ দশমিক ৯৯ বিলিয়নে উন্নীত হয়েছে। রিজার্ভের সবচেয়ে বড় অংশ বৈদেশিক মুদ্রায় কেনা সম্পদের পরিমাণ ৩১৪ দশমিক ৮৮ বিলিয়ন ডলার। স্বর্ণ মজুদের পরিমাণ ১৯ দশমিক ৮৩ বিলিয়ন ডলার। আইএমএফে রিজার্ভের পরিমাণ ১ দশমিক ২৮ বিলিয়ন ডলার। এছাড়া এসডিআর-এর পরিমাণ ৩ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। বিশ্লেষকদের মতে, ২০১৩ সালের জুনের মতো আর্থিক সংকট আসলে তা মোকাবেলা করতে আরবিআই রিজার্ভের পরিমাণ বাড়াচ্ছে। এছাড়া চলতি বছরের মধ্যে সুদের হার বাড়ানোর যে ইঙ্গিত দেয়া হয়েছে তার সম্ভাব্য ক্ষতিকর প্রভাব কমাতেও এ পদক্ষেপ নেয়া হতে পারে।-আহসান হাবীব রাসেল