চুয়াডাঙ্গায় পান চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৪ এপ্রিল ২০১৫, ১৫:৫০
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় চোর সন্দেহে একজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত আবদুল হান্নান (৪৪) উপজেলার বাটিয়াপাড়া গ্রামের মৃত টগর মালিথার ছেলে।
জানা গেছে, চার থেকে পাঁচজনের একটি দল ভোররাত চারটার দিকে পান চুরি করতে রিন্টু বিশ্বাসের বরজে হানা দেয়। এ সময় রিন্টু বাধা দিলে হান্নানের সহযোগীদের দায়ের কোপে তিনি আহত হন। রিন্টুর চিৎকারে এলাকাবাসী তাদের ধাওয়া করে হান্নানকে ধরে পেটায় ও কুপিয়ে আহত করে। পরে হান্নান মারা যান।
অতিরিক্ত রক্তক্ষরণে হান্নানের মৃত্যু হয়েছে বলে পুলিশ ধারনা করছে।
সকালে পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।