পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি বলেছেন, বর্তমান সরকার বাংলাদেশকে ডিজিটাল ক্ষেত্রে পরিণত করেছে। অচিরেই এদেশকে সিংগাপুর, মালয়েশিয়ার মতো উন্নত রাষ্ট্রে পরিণত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তাবায়নে বর্তমান শেখ হাসিনা সবার সহযোগিতা কামনা করেছেন।
শনিবার বিকেল সোয়া ৪টায় জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ফজর উদ্দিন মির্জা কাশেম উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।
ম্যানেজিং কমিটির সভাপতি হাজী নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাংগঠনিক সম্পাদক সফিক জাহেদী রবিন, সদস্য আলহাজ্ব রুস্তম আলী ঠিকাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সোজা, সাধারণ সম্পাদক মোহাম্মদ জিন্নাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী, সাধারণ সম্পাদক হাবিল্লাহসহ জেলা, উপজেলা, পৌর ইউনিয়নসহ বিভিন্নস্তরের নেতাকর্মী, পেশাজীবী এসময় উপস্থিত ছিলেন।
