নিত্য প্রয়োজনীয় ৬ অ্যাপস

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২০:৫৯

স্মার্টফোন এখন পৌঁছে গেছে মানুষের হাতে হাতে। এসব স্মার্টফোনের সব কাজের জন্য এখন সকলেই নির্ভর করছেন নানা ধরনের অ্যাপসের ওপর। স্মার্টফোনে প্রতিদিনের প্রয়োজনে লাগতে পারে এমন কয়েকটি অ্যাপসের নিয়েই সাজানো হয়েছে এবারের আয়োজন।

অনলাইন স্টোরেজ অ্যান্ড শেয়ার

নিত্যদিন আমরা নানা ধরনের কাজ করি। প্রয়োজন পরে সেসব কাজ সেভ করে রাখা বা ব্যকআপ রাখা। আর এর জন্য রয়েছে অনলাইন স্টোরেজ সুবিধা, যাতে করে ল্যাপটপ বা পিসি থেকে এসব ফাইলে অ্যাকসেস করা যায় খুব সহজেই। আর এই সুবিধাগুলোকে আরও বাড়িয়ে দিতে তৈরি করা হয়েছে অনলাইন স্টোরেজ ও ফাইল শেয়ারিংয়ের মোবাইলের অ্যাপস। এসব অ্যাপসের মাধ্যমে মোবাইল থেকেও অনলাইনে সংরক্ষণ করা ফাইলগুলো সহজেই দেখা যায় এবং প্রয়োজনমতো সেগুলো এডিটও করা যায়। গুগলের গুগল ড্রাইভ, মাইক্রোসফটের ওয়ানড্রাইভ, অ্যাপলের আইক্লাউড প্রভৃতি অনলাইন স্টোরেজের নির্ভরযোগ্য নাম। এসব প্রতিষ্ঠানের বাইরেও রয়েছে অনেক স্টোরেজ ও শেয়ারিং সার্ভিস যার মধ্যে ড্রপবক্স উল্লেখযোগ্য। www.dropbox.com/mobile লিংকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন ড্রপবক্সের মোবাইল অ্যাপসটি।

ফটো এডিটর

স্মার্টফোনের ক্যামেরায় তোলা ছবিগুলোকে মনের মতো করে এডিটিং করতে ফটো এডিটিং অ্যাপসগুলো দারুণ কাজে দেয়। সোস্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ার আগে ছবিটিকে সবাই একটু ঠিকঠাক করে নিতে চান। আর তাই এই ধরনের অ্যাপসগুলো দারুণ জনপ্রিয়। অ্যান্ড্রয়েড বা অ্যাপস্টোরে ফটো এডিটর দিয়ে সার্চ দিলে অনেক ভালো ভালো অ্যপস পাওয়া যাবে যেগুলো বিনামূল্যে ব্যবহারের সুযোগ রয়েছে। এই অ্যাপসগুলোর সাথে বিভিন্ন ধরনের ফিল্টারও পাওয়া যায়। তবে সব ফিল্টার অবশ্য বিনামূল্যে পাওয়া যায় না। ফটো এডিটিং এসব অ্যাপসের মধ্যে রেটিংয়ে বেশ এগিয়ে রয়েছে ‘স্ন্যাপ স্পিড’ অ্যাপসটি। অ্যান্ড্রয়েড এবং আইওএস—উভয় অপারেটিং সিস্টেমের জন্যই রয়েছে এই অ্যাপসটি। http://goo.gl/99AEbM ও http://goo.gl/S0smCF লিংকে গেলে পাওয়া যাবে অ্যাপসটি।

রিদমিক কিবোর্ড

স্মার্টফোনগুলোতে যে কিবোর্ডটি রয়েছে, সেটির ভাষা মূলত ইংরেজি। তাই স্মার্টফোনে বাংলা লিখতে চাইলে প্রয়োজন থার্ড-পার্টি কিবোর্ড অ্যাপস। বাংলা লেখার জন্য অত্যন্ত কার্যকরী একটি অ্যাপস হলো রিদমিক কিবোর্ড। এর মাধ্যমে বাংলার সাথে সাথে ইংরেজিতেও লেখা যায়। বাংলা লেখার ক্ষেত্রে অভ্রের মতো ফোনেটিক পদ্ধতির পাশাপাশি ইউনিজয় লেআউটেও লেখা যায় রিদমিক ব্যবহার করে। বাংলা লেখার স্মার্টফোন অ্যাপসগুলোর মধ্যে জনপ্রিয়তাতেও রিদমিক অনেকটাই এগিয়ে। http://goo.gl/dNuqsN লিংকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন রিদমিক কিবোর্ড।

অ্যান্টিভাইরাস

স্মার্টফোনগুলোর জন্য প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন অ্যাপস। তবে স্মার্টফোনের অনেক অ্যাপসই আসলে ছদ্মবেশী ভাইরাস। এ ছাড়াও স্মার্টফোনে বিভিন্ন সূত্র থেকেই চলে আসতে পারে ভাইরাস। পিসিকে ভাইরাসমুক্ত রাখাটা যেমন চ্যালেঞ্জের, সময়ের সাথে সাথে এখন স্মার্টফোনকে ভাইরাসমুক্ত রাখাও একটি চ্যালেঞ্জের বিষয়। স্মার্টফোনটিকে ভাইরাসমুক্ত রাখার জন্য ভালো একটি অ্যান্টিভাইরাস ব্যবহারের বিকল্প নেই। স্মার্টফোনের অ্যান্টিভাইরাসগুলোর মধ্যে ৩৬০ সিকিউরিটি বেশ ভালো পারফর্ম্যান্স দেখিয়ে আসছে। সমালোচকরাও একে বেশ পছন্দ করে থাকেন। এর ডাউনলোড লিংক http://goo.gl/uzLCeb।

ব্যাকআপ

আমাদের দেশে স্মার্টফোনের ব্যবহার বেড়ে যাওয়ার সাথে সাথে স্মার্টফোন হারানোর হারও বাড়ছে। এ ছাড়া স্মার্টফোন নষ্ট হয়ে যাওয়া কিংবা পুরোনো স্মার্টফোনটি বদলে নতুন কনফিগারেশনের স্মার্টফোনের দিকে ঝুঁকে পড়ার প্রবণতাও রয়েছে। এসব ক্ষেত্রে আপনার হারিয়ে যাওয়া বা বদলে নেওয়ার আগের ফোনটির ফোনবুকের ব্যাকআপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নতুন করে সব কন্ট্যাক্ট সংগ্রহ করাটা অত্যন্ত ঝক্কির কাজ। সুপার ব্যাকআপ অ্যাপ্লিকেশনটি এক্ষেত্রে আপনার সহায় হয়ে উঠতে পারে। এটি আপনার কল লগ এবং ফোনবুকের ব্যাকআপ তৈরি করে রাখবে। ফলে ডিভাইস চুরি যাক, হারিয়ে ফেলেন বা বদলেই নেন, আপনার সব রেকর্ড থাকবে আপনারই। কন্ট্যাক্টের সাথে সাথে এসএমএস-এর ব্যাকআপও রাখতে সক্ষম অ্যাপসটি। http://goo.gl/kEPmDv লিংক থেকে ডাউনলোড করতে পারবেন সুপার ব্যাকআপ।

কলস ব্ল্যাকলিস্ট-কল ব্লকার

এটি খুবই প্রয়োজনীয় একটি অ্যাপস যা সাধারণত ফোনের সাথে থাকে না কিংবা এই সুবিধা পেতে হলে অপারেটরের কাছে একটি নির্দিষ্ট চার্জের মাধ্যমে অ্যাকটিভ করতে হয়। আর সেটা প্রতি সপ্তাহে অথবা প্রতি মাসে নবায়ন করতে হয়। এর ব্যবহারেও থাকে কিছু লিমিটেশন বা নির্দিষ্টতা থাকে। আর তাই কলার ব্ল্যাকলিস্টের অ্যাপস হয়ে উঠতে পারে আপনার স্মার্টফোনের একটি জনপ্রিয় অ্যাপস। কারণ বিরক্তিকর কলারদের ব্লক করার জন্য শুধু প্রয়োজন গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপসটি ডাউনলোড করে নেওয়া। অ্যাপসটি সাধারণত ফ্রি বা বিনামূল্যেই পাওয়া যায়। তবে বাড়তি কিছু সুবিধা পেতে প্রয়োজন হতে পারে প্রিমিয়াম সংস্করণের। ‘কলস ব্ল্যাকলিস্ট-কল ব্লকার’ অ্যাপসটি এই কাজের জন্য আপনার সমাধান হয়ে উঠতে পারে। এই অ্যাপটি ডাউনলোড করতে ভিজিট করুন http://goo.gl/Uey6VH লিংক।