রাজশাহীতে শনিবার বিকালে ঝড়ে দুই জন নিহত এবং চার জন আহত হয়েছেন।
বাঘা উপজেলার পাকুরিয়া গ্রামে মাটির ঘরের দেয়ালে চাপা পড়ে বৃদ্ধা জাহানারা বেগম (৬০) নিহত হন। একই উপজেলার কিশোরপুর গ্রামে পদ্মা নদীর পাশে মাটিচাপা পড়ে ইমাজউদ্দিন (৪৫) নামে একজন মাঝি নিহত হন।
এ ছাড়া, বাঘা উপজেলার বিভিন্ন গ্রামে ঝড়ে আহত হন রোকেয়া (৪৫), শাহনাজ (২৬), হাফিজুল (৩৫) ও মাসুদ রানা (৩৩)।
এ দিকে, ঝড়ে রাজশাহীর আম ও ভুট্টার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক আমবাগানের আমগাছ উপড়ে গেছে। বিদ্যুত্ লাইনের খুঁটি উপড়ে গেছে। বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজশাহী বিদ্যুিবচ্ছিন্ন ছিল।
