সাতক্ষীরায় বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৫ এপ্রিল ২০১৫, ১৩:১৫
 
সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ৯ম বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট ২০১৫-এর উদ্বোধন করা হয়েছে। রবাির বেলা ১১টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, এবারের বিশ্বকাপে আমরা ভালো খেলেছি। এক সময় আমরা বিশ্বকাপে জিতব।
উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্ট আয়োজক কমিটির চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুত্ফুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রিফাত আমীন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। পরে মন্ত্রী খেলোয়াড়দের সাথে পরিচিত হন।
আট দলীয় এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রবিবার সাতক্ষীরার ঐতিহ্যবাহী টাউন স্পোর্টিং ক্লাব ও বলাকা ক্রীড়া চক্র মুখোমুখি হয়েছে।