ডিসিসি নির্বাচন চ্যালেঞ্জ করে রিট খারিজ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৫, ২১:৫৭


ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে কার রিট আবেদন খারিজ করে দিয়েছে আদালত। রবিবার দুপুরে বিচারপতি রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন।
গত বুধবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন এক আইনজীবী ড. মোহাম্মদ ইউনূস আলী আকন্দ।
তিনি জানান, আদালত বলেছে, ঢাকা সিটি করপোরেশনকে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন বিভক্ত করা বিষয়ে ২০১১ সালে করা একটি রিট মামলা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। কাজেই একই বিষয়ে আরেকটি রিট হতে পারে না। তাই আদালত রিট আবেদনটি খারিজ করে দেয়।