সাতক্ষীরায় পুলিশের অভিযানে আটক ৩২

আপডেট : ০৫ এপ্রিল ২০১৫, ১৩:১৮
 
নাশকতার অভিযোগে সাতক্ষীরায় পুলিশের অভিযানে জামায়াত-শিবিরের তিনকর্মীসহ ৩২ জনকে আটক করা হয়েছে। শনিবার রাত থেকে রবিবার বেলা ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।