সিলেটে ২৫ শিক্ষা প্রতিষ্ঠানে বুক সেলফ বিতরণ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৫, ১৪:৪৫


সিলেটে ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরির জন্য বুক সেলফ বিতরণ করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। গ্রামীনফোণের সহযোগিতায় রবিবার সকালে সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে এসব বুক সেলফ হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক জনাব শরিফ মোঃ মাসুদ, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসুচির ডেপুটি টিম লিডার মেসবাহ উদ্দিন আহমেদ সুমন এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধান শিক্ষকবৃন্দ ও লাইব্রেরিয়ানগণ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জলি প্রভা চৌধুরী এবং ফেঞ্চুগঞ্জ ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ময়ুব আলী।
সিলেট ছাড়াও বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে আলোর পাঠশালা শীর্ষক লাইব্রেরি গড়ে তোলার জন্য একটি করে বুক সেলফ প্রদান করা হবে।

-বিজ্ঞপ্তি