ইন্টারনেট অব থিংসে মনোযোগী হচ্ছে আইবিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০১৫, ১৪:৪৫
 
সবকিছুকেই ইন্টারনেটের সাথে সংযুক্ত করার প্রযুক্তি হিসেবে ইন্টারনেট অব থিংস এখন প্রযুক্তিবিশ্বের মনোযোগ নিজের দিকে টেনে নিয়েছে। একই পথে হাঁটতে যাচ্ছে শতবর্ষী প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম-ও। সম্প্রতি তারা ইন্টারনেট অব থিংসের জন্য পৃথক একটি ইউনিট গড়ে তুলতে তিন বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। অন্যরা যেখানে ইন্টারনেট অব থিংসের জন্য নানা ধরনের গ্যাজেট তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে, তখন এসব গ্যাজেট কর্তৃক সংগৃহীত তথ্যগুলো বিশ্লেষণ করার জন্যই এই বিভাগ তৈরি করবে আইবিএম। স্মার্ট সব গ্যাজেট ও ডিভাইস থেকে সংগৃহীত তথ্য প্রযুক্তিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মনে করেই এমন সিদ্ধান্ত নিয়েছে আইবিএম।