এনটিভিতে আজ রাত ৯টা ০৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘তবুও ভোর হবে’। তানিন রহমানের চিত্রনাট্য রচনায় নাটকটি পরিচালনা করেছেন মোরশেদ হিমাদ্রী হিমু। অভিনয় করেছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মনোজ প্রামাণিক, তাসনুভা তিশা, রোমেল বড়ুয়া, নুজহাত আনজুম সিলভা, হিন্দোল রায় প্রমুখ। রাত নেমে এসেছে শহরে। শহরের একটি হাসপাতালের করিডোরে পায়চারি করছেন পঞ্চাশোর্ধ মাসুদ সাহেব। কেবিনে বিশ্রামরত তার স্ত্রী সাথী মৃত্যু পথযাত্রী। ডাক্তারের বেঁধে দেওয়া সময় হতে আরো ১২ দিন অতিক্রম করায় মাসুদ সাহেব উদ্বিগ্ন।
