ভূঞাপুরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন নৌকায় থাকা কমপক্ষে ১৩ জন।
জানা গেছে, উপজেলার বাসুদেবকোল ফকির মঈনউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিমসহ ১৪/১৫ জন শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ থেকে খেয়ানৌকা যোগে ছোট ভদ্রশিমুল যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
রবিবার শিক্ষক সেলিমের লাশ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বালুচর থেকে পাওয়া গেলেও বাকিরা নিখোঁজ রয়েছেন।
ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
