‘খালেদা জিয়া পরাজিত সৈনিকের মতো বাসায় ফিরেছেন। তিনি পরাজয় মেনে নিয়েছেন। জনগণ আগুন-সন্ত্রাসীদের প্রত্যাখান করেছে।’ রবিবার বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত সমাবেশে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এ সব কথা বলেন।
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ‘খালেদা জিয়া বলেছিলেন—বিজয় লাভ না করা পর্যন্ত তিনি বাসায় ফিরবেন না। কিন্তু পরাজয় মেনে নিয়ে লেজ গুটিয়ে বাসায় ফিরেছেন।’
পরিষদের আহ্বায়ক ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাসদের সহসভাপতি শিরিন আক্তার, সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সড়ক পরিবহন ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, শ্রমিক নেতা ইসমাইল হোসেন বাচ্চু প্রমুখ।
