মুন্সীগঞ্জে হাত কর্তন করল দুর্বৃত্তরা

আপডেট : ০৫ এপ্রিল ২০১৫, ১৯:১৯
 
মুন্সীগঞ্জের শহরের চরকিশোরগঞ্জ সড়কে রবিবার এক জনের ডানহাত কেটে ফেলেছে দুর্বৃত্তরা। একই সাথে কুপিয়ে জখম করা হয় তাকে। আব্দুল করিম (৩৫) নামে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়সে নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার চরহোগলা গ্রামের আবুল হোসেনের পুত্র। দুপুর ১ টার দিকে মুন্সীগঞ্জ শহরের কাছে চরকিশোরগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।
 
যুবকের মামা কামাল হোসেন জানান, ব্যক্তিগত কাজে নিজ বাড়ি থেকে বের হয়ে অটোরিকশায় করে মুন্সীগঞ্জ শহরে আসছিল করিম। পথিমধ্যে ১০-১২ জনের দুর্বৃত্ত অটোরিকশার গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। দুপুর সোয়া ২ টার আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়। পূর্ব শত্রুতার কারণে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান।
 
সদর থানার সেকন্ড অফিসার এসআই সফিক জানান, ঘটনাটি সোনারগাঁও থানা এলাকার। এখনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ আসলে ঐ থানায় পাঠানো হবে এবং সেখানে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।