পঞ্চগড়ে নারীদের জন্য বেসিক আইসিটি লিটারেসি প্রশিক্ষণ শুরু

আপডেট : ০৫ এপ্রিল ২০১৫, ১৯:৫৬

আইসিটি বিভাগের অধীনে সম্প্রতি পঞ্চগড়ের সদর উপজেলার পঞ্চগড় সদর এবং ধাক্কামারা ইউনিয়নের মোট ৪০ জন মহিলা প্রশিক্ষণার্থীদের নিয়ে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের বেসিক আইসিটি লিটারেসি প্রশিক্ষণ শুরু হয়েছে।

পঞ্চগড় সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা মুনতাজেরী দীনার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন।

এসময় পঞ্চগড় সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. জাহিদুল হক, পিটিআই কর্মকর্তাবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। আইসিটি বিভাগের অধীনে প্রশিক্ষণের আয়োজনে ছিল আইবিসিএস-প্রাইমেক্স এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট।