তিন সিটি নির্বাচন: কিছু যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ হচ্ছে

আপডেট : ০৫ এপ্রিল ২০১৫, ২১:৫৯
তিন সিটির নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। আগামী ২৫ এপ্রিল মধ্যরাতের পর থেকে ২৯ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত এই দুই মহানগরীতে মোটরসাইকেল এবং ২৭ এপ্রিল মধ্যরাত থেকে ২৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত ১২ ধরনের যানবাহন চলাচলও নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।
 
এসব পরিবহনের মধ্য রয়েছে বেবী ট্যাক্সি/ অটোরিক্সা, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিক আপ, কার, বাস, ট্রাক,  লঞ্চ, ইঞ্জিন চালিত সকল ধরনের নৌ-যান ও স্পিড বোট। তবে ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌ-যান এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
 
ইসির সহকারী সচিব মো: রাজীব আহসান স্বাক্ষরিত এক চিঠিতে সড়ক পরিবহন ও সেতু মন্পণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিবকে নির্বাচন কমিশনের এই সিদব্দান্লের কথা জানান হয়েছে। চিঠিতে এই সিদ্ধান্ত কার্যকর করতে ঢাকা ও চট্টগ্রামের জেলা প্রশাসককে ক্ষমতা প্রদানের জন্য বলা হয়েছে।
 
ইসির চিঠিতে আরো বলা হয়েছে রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষক, দেশি/বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী, আইনশৃংখলা রক্ষা বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস বিদ্যুত্, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যত্রক্রমে ব্যবহারের জন্য যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তবে জাতীয় মহাসড়ক, বন্দুর ও জরুরি পণ্য সরবরাহের প্রয়োজনে এই নিষেধাজ্ঞা শিথিলে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নিতে পারবেন।