কুষ্টিয়া সদর উপজেলার কয়েকটি ইউনিয়নে ঝড়ে তিনজন নিহত হয়েছে। রবিবার রাত তিনটার দিকে এই ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
জানা গেছে, নিহতদের মধ্যে একজন দেয়াল চাপায়, একজন শিলার আঘাতে ও অন্যজন বজ্রপাতে মারা গেছেন।
ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার উজানগ্রাম, আইলচারা, ঝাউদিয়াসহ আরো কয়েকটি ইউনিয়নে শতাধিক বাড়ি-ঘরের টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে জমির ফসল।
কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
