সিরাজদিখান উপজেলার বাড়ৈপাড়া গ্রামে সোমবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্র হূদয় কাজীর (২০) মৃত্যু হয়েছে। তিনি কাজীরবাগ গ্রামের সামসুল কাজীর ছেলে।
মালখানগর কলেজের স্নাতক ১ম বর্ষের ছাত্র হৃদয় লেখাপড়ার পাশাপাশি তালতলা বাজার মোল্লা ক্যাবল নেটওয়ার্কের টেকনিশিয়ান ছিলেন। পাশের গ্রাম বাড়ৈপাড়া মীরা বাড়িতে ডিসের ক্যাবল ঠিক করতে গিয়ে, ক্যাবলে বিদ্যুত সঞ্চালন থাকায় তিনি বিদ্যুত্পৃষ্ট হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে। লাশ নিজ বাড়িতে নিয়ে আসলে স্বজনদের আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়।
