গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতর দুই শিশুর লাশ পাওয়া গেছে। আনুমানিক ৫/৭ বছর বয়সী ছেলে শিশু দু’টির পরিচয় পাওয়া যায়নি।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মো. রফিকুল ইসলাম জানান, সোমবার সকালে উদ্যানের ৬ নম্বর গেইট থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে ধলিপুকুরের পাশে গজারী বনে দুই শিশুর লাশ দেখতে পায় এলাকাবাসী। তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে সকাল ১০টার দিকে শিশু দু’টির লাশ উদ্ধার করে।
