দেশে ফিরলেন লিবিয়ায় অপহৃত দুই বাংলাদেশি

আপডেট : ০৬ এপ্রিল ২০১৫, ২২:৪০
 
লিবিয়ায় অপহৃত দুই বাংলাদেশি নাগরিক আনোয়ার হোসেন ও হেলাল উদ্দিন দেশে ফিরে এসেছেন। সোমবার সন্ধ্যায় তারা এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছেছেন বলে আনোয়ার হোসেনের স্ত্রী মারুফা খাতুন জানিয়েছেন।
লিবিয়ায় এই দু'জন বাংলাদেশি অজ্ঞাতপরিচয় জঙ্গিদের দ্বারা অপহৃত হয়েছিলেন।
লিবিয়া থেকে দু'জনের দেশে ফিরে আসার খবরের সত্যতা নিশ্চিত করেছেন লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা আশরাফুল ইসলাম।