টেকনাফে সাত কোটি টাকার ইয়াবা উদ্ধার

আপডেট : ০৬ এপ্রিল ২০১৫, ২৩:১৮

কক্সবাজারের টেকনাফ হ্নীলা লবন মাঠ এলাকা থেকে প্রায় সাত কোটি টাকার মুল্যের ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাত সাড়ে আটটায় হ্নীলার আলীখালী এলাকায় লবণ মাঠ এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আবু জার আল জাহিদ জানান, সোমবার রাতে হ্নীলার লেদা বিওপির বিজিবির সদস্যরা আলীখালী এলাকা থেকে ইয়াবার বড় চালান আসার খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায়। এতে ৬ কোটি ৯০ লাখ টাকার মুল্যের ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। তবে এসময় দুই ইয়াবা পাচারকারি পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবাগুলো সদর দপ্তরে জমা রাখা হয়েছে যা উধ্বর্তন কর্মকর্তার সামনে ধ্বংস করা হবে।