আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিনের মৃত্যুতে নাগরিক শোকসভা

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২১:৪৩

আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি, বগুড়ায় স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী, সদ্যপ্রয়াত বীর মুক্তিযোদ্ধা মমতাজউদ্দিনের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার শহরের শহীদ খোকন পার্কে শোকসভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বগুড়া জেলা নাগরিক কমিটির উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক ও জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন। এতে শোককথন পাঠ করেন নাগরিক কমিটির সদস্য সচিব তৌফিক হাসান ময়না। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু, চেম্বার অব কমার্স সভাপতি মাসুদুর রহমান মিলন প্রমুখ। সভায় বক্তারা প্রয়াত মমতাজউদ্দিনের নামে বগুড়ায় একটি বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় বাইপাস সড়কসহ কবি নজরুল ইসলামের সড়কের পর থেকে রাস্তা তার নামে নামকরণের দাবি জানান। এসময় জেলা সিপিবি সভাপতি জিন্নাতুল ইসলাম জিন্নাহ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলী আহম্মেদ আলম, অধ্যক্ষ মুনজিল আলী সরকার, স্বাচিপ সভাপতি ডা. সামির হোসেন মিশুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।