খালেদা জিয়ার তিন মামলা বাতিলের আবেদন প্রধান বিচারপতির কাছে

আপডেট : ০৭ এপ্রিল ২০১৫, ০৩:১১

বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বাতিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার করা আবেদনের ওপর রায় দেয়নি হাইকোর্ট। গতকাল রবিবার এ আবেদনের ওপর রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার পক্ষে কোন আইনজীবী আদালতে হাজির না থাকায় মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ।

এছাড়া একই বেঞ্চে খালেদা জিয়ার গ্যাটকো ও নাইকো মামলা বাতিলে বিচারাধীন তিনটি আবেদনও পরবর্তী আদেশের জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।