নওগাঁয় উদীচীর সম্মেলন উপলক্ষে র্যালি

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২১:৪৩

 “জাগি মিলিত প্রাণে, আপন সংস্কৃতি-সংগ্রামে” এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁয় উদীচী শিল্পগোষ্ঠী সংসদের ৭তম সম্মেলন উপলক্ষে শুক্রবার সকালে র্যালি অনুষ্ঠিত হয়। নওগাঁর ঐহিত্যবাহী প্যারীমোহন সাধারণ গণগ্রন্থাগারে এর উদ্বোধন করেন কেন্দ্রীয় উদীচী সংসদের সহ-সাধারণ সম্পাদক ইকবালুল হক খান। এতে প্রধান অতিথি ছিলেন উদীচীর কেন্দ্রীয় সদস্য ও বিশিষ্ট কথাসাহিত্যিক জাকির তালুকদার।

গণগ্রন্থাগার থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। নওগাঁ জেলা সংসদের সভাপতি সাবেক অধ্যক্ষ মুর্ত্তজা রেজার সভাপতিত্বে সংসদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব, ডা: এএস রেজাউল মাহমুদ, সিপিবি জেলা সভাপতি মহসীন রেজা, পৌরসভার সাবেক প্রকৌশলী গুরুদাস দত্ত,  ডা: জিয়াউল হক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু, সম্মেলন প্রস্তুত কমিটির চেয়ারম্যান কবি ও রবীন্দ্র গবেষক সহকারী অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, সদস্য সচিব গৌতম সান্যাল বাবু এ সময় উপস্থিত ছিলেন। পরে গণগ্রন্থাগার মিলনায়তনে ৭তম সম্মেলন অনুষ্ঠিত হয়।