লজিটেক অ্যাডভান্সড অপটিক্যাল ট্র্যাকিং প্রযুক্তির এম২৩৫ মডেলের তারহীন মাউস বাজারে এনেছে কম্পিউটার সোর্স। এর ফ্রিকোয়েন্সি ২.৪ গিগাহার্জ, ডট-ঘনত্ব ১০০ ডিপিআই। পিসিতে সংযোগের জন্য রয়েছে ন্যানো রিসিভার, রয়েছে অন-অফ সুইচ এবং স্লিপিং মোড। এর ব্যাটারি লাইফ এক বছর। এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিসহ মূল্য ১,৭০০ টাকা।
