ব্লাড ক্যান্সারে আক্রান্ত কাজী শাহ আলমের চিকিত্সায় সরকার, প্রবাসী ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছে তার পরিবার। শাহ আলম (২৬) চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামের কাজী হাবিবুল্লাহর ছোট ছেলে।
জানা গেছে, কাজী শাহ আলম দীর্ঘদিন ধরে বিভিন্ন মসজিদসহ বাসা-বাড়িতে টাইলস্ মিস্ত্রি হিসেবে কাজ করতো। কয়েক মাস আগে থেকে তার দাঁতে ব্যথা ও বিভিন্ন সময় জ্বরে ভুগছিলো। এক পর্যায়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ ডাক্তারকে দেখালে তিনি এএমএল (AML) নামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে বলে জানান। এরপর কুমিল্লা ও ঢাকার কয়েকটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। গত ২৭ জানুয়ারি ঢাকার আহছানিয়া মিশন ক্যান্সার হসপিটালের ডাক্তার জোবায়ের খানকে দেখালে তিনি পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করতে বলেন। ওইদিনই ঢাকার অ্যাপোলো হসপিটাল ও ডিএনএ সলিউশান ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষার পর ১০ ফেব্রুয়ারি এএমএল নামে ব্লাড ক্যান্সারের বিষয়টি নিশ্চিত করে উন্নত চিকিত্সা নিতে ভারতে যাওয়ার পরামর্শ দেন। শাহ আলমের চিকিত্সায় প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিত্সা করানো সম্ভব হচ্ছে না। তাই সরকার, প্রবাসী ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন তার পরিবার।
তাকে সাহায্য পাঠানোর ঠিকানা: রোকেয়া বেগম (শাহ আলমের মা), হিসাব নং-৩৩৮৬৮, ইসলামী ব্যাংক, চৌদ্দগ্রাম শাখা, কুমিল্লা। বিকাশ (পারসোনাল)-০১৮২৭৯৭৭০১৫(শাহ আলম)।
