নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা এক কৃষককে গুলি করে হত্যা করেছে।
জানা গেছে, সোমবার রাত একটার দিকে উপজেলার বাহিমালি গ্রামের বাসিন্দা মোতালেব হোসেনকে (৫০) ঘর থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে স্পষ্ট করে বলতে পারছে না পুলিশ।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তার পেটে ও বুকে গুলির চিহ্ন রয়েছে।
