কুড়িগ্রামের নাগেশ্বরীতে মৌমাছির আক্রমণে অন্তত ১৫ জন আগত হয়েছেন। এতে ১৯ টি গবাদিপশু আহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চৌবাড়ী পায়রাডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।
গ্রামবাসী জানায়, মঙ্গলবার সকালে এক ঝাক মৌমাছি আচমকা আক্রমন চালায়। এতে পুর্ন চন্দ্র চৌধুরী (৫৫), অনিল চন্দ্র চৌধুরী (৫৯), বৈদ্যনাথ (৩২), মিনতি (৮), সুলেখা (৩০), আয়শা (৩৫), আশরাফুল আলম (২৭), দেগেন চন্দ্র (৩৫), রোকসানাসহ (১২) কমপক্ষে ১৫ জন আহত হন। এছাড়া নিরাপদে সরিয়ে নেয়ার আগে মারাত্মক আহত হয়েছে বিভিন্ন বাড়ির ১৯ গবাদিপশু।
পার্শ্ববর্তী পায়রাডাঙ্গা বিলের ধারে আম গাছে থাকা মৌচাকে একটি পাখি আঘাত করলে ক্ষিপ্ত মৌমাছি গ্রামে আক্রমন চালায় বলে জানা গেছে।
