বানিয়াচংয়ে ৩ জামায়াত নেতা গ্রেফতার

আপডেট : ০৭ এপ্রিল ২০১৫, ১৮:০৪
 
 
 
হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশ জামায়াত ইসলামীর ৩ নেতাকে গ্রেফতার করে করাগারে প্রেরণ করেছে।সোমবার দিনগত মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার হবিগঞ্জ কোর্টে চালান দিলে বিজ্ঞ কোর্ট জামায়াতের ৩ নেতাকে জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেয়।
 
ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, গ্রেফতারকৃত জামায়াত নেতারা হলো—নিজাম উদ্দিন, আবদুল বাছিত ও হাফিজুর রহমান। নাশকতা মামলায় তাদের গ্রেফতার করা হয়। ভূমি অফিসে আগুন ও গাড়িপোড়ানোসহ একাধিক নাশকতা মামলায় গ্রেফতারি পরোয়ানাপ্রাপ্ত জামায়াতের ওই ৩ নেতা দীর্ঘদিন পলাতক ছিলেন।