ডিএসই জানিয়েছে—মঙ্গলবার দুই কোম্পানি তাদের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি দুটি হলো—ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যানি্সয়াল সার্ভিস ও স্কয়ার টেক্সটাইল।
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যানি্সয়াল সার্ভিস শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গেল বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৭৪ পয়সা। আর নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১২ টাকা ৬১ পয়সা। কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ এপ্রিল।
এ ছাড়া, তালিকাভুক্ত অপর কোম্পানি স্কয়ার টেক্সটাইল শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার। গেল বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ টাকা ৬৬ পয়সা।
