রাজারহাটে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন নারীর লড়াই

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২১:৪৬

রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন মোছা. রত্না সিকদার, নাজমা খাতুন রুমি ও কোরাইশী লায়লা ফেরদৌসী বিথি। নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকে এলাকায় দোয়া চেয়ে পোস্টার লাগিয়ে গণসংযোগ শুরু করেছেন রত্না সিকদার (কলস)। সেই সাথে এলাকায় কুশল বিনিময় করছেন। তবে থেমে নেই বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কোরাইশি লায়লা ফেরদৌসি (পদ্মফুল)। তিনিও তফসিল ঘোষণার আগে থেকে উপজেলার বিভিন্ন গ্রামে দ্বিতীয়বারের মত নির্বাচন করবেন বলে জানিয়েছেন।  অন্যদিকে উপজেলা পরিষদ নির্বাচনে দু’বার অল্প ভোটে পরাজিত প্রার্থী নাজমা খাতুন রুমি (ফুটবল মার্কায়) এবারে তৃতীয়বারের মত অংশ নিচ্ছেন। রত্না সিকদার বলেন, এবার নির্বাচনে উপজেলাবাসীর দাবিতে আমি ভোটে দাঁড়িয়েছি। নির্বাচিত হলে এলাকায় রাস্তা নির্মাণ ড্রেনেজ ব্যবস্থা ও কাঠামোগত উন্নয়ন, মাদক নির্মুলসহ বিভিন্ন উন্নয়নে চেষ্টা চালাবো। কোরাইশি লায়লা ফেরদৌসি বলেন, বিগত ৫ বছরে সততা ও নিষ্ঠার সাথে পথ চলার চেষ্টা করেছি। আর একবার সুযোগ পেলে জনগণের পাশে থাকতে চাই। নাজমা খাতুন বলেন, ভোট যদি সুষ্ঠু হয় তাহলে আমি বিপুল ভোটে জয়ী হবো।