মিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বাতিল

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২১:৪৭

তৃতীয় দফায় আগামী ২৪ মার্চ মিরপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলা থেকে এবার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন ছয়জন।

যাচাই-বাছাই শেষে বৈধ চেয়ারম্যান প্রার্থীরা হলেন কামারুল আরেফিন (আওয়ামী লীগ) ও কারসেদ আলম (জাসদ)। বাদ পড়া চেয়ারম্যান প্রার্থী হলেন ফারুকুজ্জামান জন (স্বতন্ত্র)। বৈধ পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন শাকিলুর রহমান। বাদ পড়া পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন বাহাদুর শেখ, আবুল কাশেম জোয়ার্দ্দার, হাসানুজ্জামান খান তাপস ও মাসুদুর রহমান। বৈধ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন মর্জিনা খাতুন, শারমিন আক্তার নাসরিন, মর্জিনা খাতুন ও সাথী আক্তার রুনা এবং  বাদ পড়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন শিরিন শিলা।