কিং অব ব্লুজ নামে পরিচিত বিখ্যাত গিটারিস্ট বিবি কিং চিকিৎসা শেষে মঙ্গলবার বিকেলে হাসপাতালে থেকে বাড়ি ফিরেছেন। তার লস ভেগাসের বাড়ির কাছের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। খবর পিপল ডটকমের।
মিসিসিপিতে জন্ম নেয়া ৮৯ বছর বয়সী কিং অব ব্লুজের অফিসিয়াল ফেসবুকের পোস্টে ভক্তদের উদ্দেশে লেখা, ‘উদ্বিগ্ন হয়ে আমাকে শুভ কামনা জানানোর জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আমিে আগের চেয়ে ভালো বোধ করছি এবং হাসপাতাল ছেড়ে যাচ্ছি।’
তিনি এক সপ্তাহ ধরে পানিশুন্যতায় ভুগছিলেন। এর আগেও তিনি পানি শুন্যতার কারণে হাসপাতালে ভর্তি থাকায় সব ট্যুর বাতিল হয়ে যায়।
রিলেই বি কিং ২০ বছরের বেশি সময় ধরে ডায়াবেটিস নিয়ে বেঁচে আছেন।
