ধামরাই উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২১:৪৮

ধামরাইকে আধুনিকীকরণ, মাদক প্রতিরোধ, অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ নানা উন্নয়নের প্রত্যয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোহাদ্দেস হোসেন। দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত মোহাদ্দেস হোসেন ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। ইতোমধ্যে তিনি ভোটের মাঠে নেমেছেন। গতকাল শুক্রবার ধামরাই পৌরসভা এবং সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বলে জানা যায়। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেন যুবলীগ নেতা মোহাদ্দেস হোসেন।