অটোবাইকের চাকায় ওড়না জড়িয়ে গৃহবধূর মৃত্যু

আপডেট : ০৮ এপ্রিল ২০১৫, ২০:৩৯
 
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের খালাশী ডাঙ্গী গ্রামে শিরিন আক্তার (৩৩) নামে এক গৃহবধূ অটোবাইকের চাকায় ওড়না জড়িয়ে মারা গেছেন।
 

প্রত্যক্ষদর্শী শিরিন আক্তারের বোন ঝর্না জানান, বুধবার দুপুরে চরভদ্রাসন বাজার অটোস্ট্যান্ড থেকে ফরিদপুর যাওয়ার উদ্দেশে তারা দুই বোন অটোবাইক নিয়ে রওনা হন। পথিমধ্যে ফরিদপুর জেলার পাটপাশা নামক স্থানে পৌঁছালে নিজের অজান্তেই তার বোন শিরিন এর ওড়না অটোগাড়ির চাকায় জড়িয়ে যায়। ঘটনা টের পেয়ে ড্রাইভার দ্রুত তাকে গাড়ি থেকে নামায় এবং এলাকাবাসির সহায়তায় দ্রুত তাকে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।