পৃথক অভিযানে গ্রেফতার ৫৩

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২১:৪৯

সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে তিনটি অস্ত্র ও ৩২ রাউন্ড গুলিসহ বেশ কিছু মাদকদ্রব্য। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, শুক্রবার ভোররাতে কসবায় ট্রাকযোগে গাঁজা পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে টিআলী বাড়ির মোড় হতে ৭০ কেজি গাঁজা ও ট্রাকসহ দুই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ।

কসবা থানার ওসি আবদুল মালেক জানান, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে।