আদিবাসী স্কুল ছাত্রকে অপহরণের চেষ্টা

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২১:৪৯

বৃহস্পতিবার ধামইরহাটে এক আদিবাসী স্কুল ছাত্রকে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

উপজেলার উমার ইউনিয়নের খয়েরবাড়ী গ্রামের সতেন কিস্কুর ছেলে শুভ কিস্কু(১৪) ওইদিন বাইসাইকেল নিয়ে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পথে দাদনপুর-আলতাদীঘি সড়কের মাঝখানে বড় শালবাগান এলাকায় আসামাত্র পিছনে একটি সাদা রঙের মাইক্রোবাস এসে তার সামনে দাঁড়ায়। এ সময় মাইক্রোবাস থেকে ৩/৪জন লোক নেমে তার শার্টের কলার ধরে ওঠানোর চেষ্টা চালায়। এক পর্যায়ে শুভ চিত্কার করলে ছোট মোন্নাপাড়া গ্রামের মিল্টন হাসদা চিত্কার করতে করতে মাইক্রোবাসের দিকে এগিয়ে আসতে থাকে। অবস্থা বেগতিক দেখে অপহরণকারীরা পালিয়ে যায়।

ধামইরহাট থানার ওসি মো. জাকিরুল ইসলাম বলেন, ঘটনা জানার পর থানা পুলিশ ঘটনাস্থল ও আশ-পাশের এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীদের ধরার চেষ্টা চালায়।