যারা সোশ্যাল মিডিয়া ফেসবুক ব্যবহার করেন তাদের হতাশাগ্রস্ত হয়ে পড়ার বড় ধরনের ঝুঁকি রয়েছে। নতুন এক গবেষণায় এ বিষয়ে সতর্ক করা হয়েছে। এই গবেষণাটি জার্নাল অব সোশ্যাল অ্যান্ড ক্লিনিক্যাল সাইকোলজিতে প্রকাশিত হয়েছে।
গবেষণায় দেখা গেছে, অনেকে সামান্য সময়ের জন্য ফেসবুক ব্যবহার করেও অন্যদের সঙ্গে নিজের জীবনের তুলনা করেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ইউনিভার্সিটি অব হাটসনের মনোবিজ্ঞানী মাই-লি স্টিয়ারস বলেন, যদিও বর্তমান অবস্থায় সমাজে তুলনার প্রক্রিয়াটা একটা দীর্ঘমেয়াদী পরীক্ষার বিষয়। তবে এই কাজটি কেবল সোশ্যাল নেটওয়ার্কের তুলনার ক্ষেত্রে ব্যবহূত হয়। স্টিয়ারস এ নিয়ে দুটি গবেষণা করেন। উভয় গবেষণায়ই প্রমাণ পাওয়া যায় যে, ফেসবুক ব্যবহারকারীরা যখন নিজেকে অন্যের সঙ্গে তুলনা করেন তখন সেটা তাদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। স্টিয়ার বলেন, এর মানে এই নয় যে, ফেসবুকই হতাশার কারণ। প্রথম গবেষণায় ফেসবুকে সময় ব্যয় করেন এমন নারী-পুরুষ সবার মধ্যেই হতাশা দেখা যায়। একটা বিষয় বিপজ্জনক হয়ে ওঠে। তা হলো, ফেসবুক ব্যবহারকারীরা তাদের বন্ধুদের সম্পর্কে সহজেই অনেক কিছু জানতে পারে। আর বন্ধুরা সবসময় তার জীবনের ভাল দিকগুলোই পোস্ট করে, কখনো খারাপ দিক পোস্ট করে না। এর ফলে আমরা তুলনা করার বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে পারি না। - এনডিটিভি
