রায়পুরে ৩ টন জাটকাসহ আটক ৫

আপডেট : ০৯ এপ্রিল ২০১৫, ১৩:১৫


লক্ষ্মীপুরের রায়পুরে অভিযান চালিয়ে তিন টন জাটকাসহ পাঁচজনকে আটক করেছে মৎস্য বিভাগ। বৃস্পতিবার ভোর রাতে গোপন সংবাদ পেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন উপজেলার খাসের হাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন- বেলাল (৩০), মোরশেদ আলম (২৫), ফারভেজ (২৮), জাবেদ হোসেন (২২) ও দেলোয়ার হোসেন (২৭)। তাদের সাবার বাড়ীই লক্ষ্মীপুর সদর উপজেলায়।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের খাসের হাট বাজার এলাকা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন স্থানীয় ফাড়ি পুলিশ নিয়ে অভিজান চালায়। এ সময় ওই এলাকার নওয়াজ মালদের বাড়ী নামকস্থানে থেকে একটি পিকআপ ভ্যান, একটি ট্রোক্সি ও ২টি সিএনজিসহ ৫ জনকে আটক করে ফাড়ি থানায় নিয়ে আসে। পরে গাড়িগুলো তল্লাশি করে ৩ টন জাটকা উদ্ধার করা হয়। জাটকাগুলো স্থানীয় দরিদ্রদের মাঝে বিতরণ করে দেওয়া হয়। গাড়ীগুলো হাজিমারা ফাড়ি থানায় জব্দ করে রাখা হয়েছে।

আটকৃতদের আজ আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।