লক্ষীপুুরের রায়পুরে রানী বেগম (৫০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার চরমোহনা ইউনিয়নের চরমোহড়া গ্রামে স্বামীর ঘরেই আত্মহত্যা করেন ওই গৃহবধূ। তিনি ওই গ্রামের মুন্সিবাড়ীর দিনমজুর তফিয়া মুন্সির স্ত্রী ও ৫ সন্তানের জননী। এ ঘটনায় সকালে পুলিশ গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে লক্ষীপুর সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
গৃহবধূর পরিবার জানায়, দীর্ঘদিন ধরে অভাবি সংসারে স্বামী ও সন্তানদের সাথে পারিবারিক বিরোধ চলছিল। বুধবার রাতে রানী বেগমের সাাথে স্বামী ও ছেলেদের ঝগড়া হয়। এতে রানী অভিমান করে নিজ ঘরে ফ্যানের সাথে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় সকালে পুলিশ রানীর ঝুলন্ত লাশ উদ্ধার করে নিয়ে যায়।
রায়পুর থানার ওসি একেএম মনজুরুল হক আকন্দ জানান, মৃত গৃহবধূ রানীর লাশ উদ্ধার করে লক্ষীপুর সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুটি হত্যা না আত্মহত্যা রিপোর্ট আসলে তার ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
