ফরিদগঞ্জে রসমালাই খেয়ে একই পরিবারের ৬ জন হাসপাতালে

আপডেট : ১০ এপ্রিল ২০১৫, ১০:২৫

ফরিদগঞ্জে বেড়াতে এসে রসমালাই খেয়ে একই পরিবারের শিশুসহ ৬ জন অসুস্থ হয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিরগাঁও গ্রামে।

পৌর এলাকার পূর্ব বড়ালী গ্রামের বরকন্দাজ বাড়ির নূরুল হক বরকন্দাজ পরিবারের সদস্যদের নিয়ে বড় মেয়ের বাড়ি ভাটিরগাঁও গ্রামে গত বুধবার বেড়াতে যায়। এসময় তাদেরকে বাড়িতে থাকা রসমালাই খেতে দেয়। ওই রস মালাই খাওয়ার পর পরই অন্তত ছয়জন অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে প্রথমে স্থানীয় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিত্সক তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।