বঙ্গবন্ধুর সমাধি সৌধের মেঝেতে কাদের সিদ্দিকীর রাত্রি যাপন

আপডেট : ১০ এপ্রিল ২০১৫, ০২:২৬

বঙ্গবীর কাদের সিদ্দিকী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে বুধবার রাত্রি যাপন করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি বঙ্গবন্ধুর কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। এ সময় তার স্ত্রী নাসরিন সিদ্দিকী, পুত্র দীপ সিদ্দিকী, বড় মেয়ে কুঁড়ি সিদ্দিকী, ছোট মেয়ে কুশি সিদ্দিকী, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, কেন্দ্রীয় নেতা ফরিদ আহমেদ, আব্দুস সালামসহ অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিএনপি-জামায়াত জোটের চলমান অবরোধ, নাশকতা ও সহিংসতা বন্ধের দাবি জানান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

বুধবার রাতে কাদের সিদ্দিকী অর্ধশত নেতাকর্মী ও পরিবারের সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়া পৌঁছান। স্ত্রী, পুত্র ও কন্যারা রেস্ট হাউজে অবস্থান করলেও তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের মেঝেতে রাত্রী যাপন করেন। দলীয় নেতাকর্মী সমাধি সৌধের বাইরে বিভিন্ন স্থানে মশারী টাঙিয়ে রাত কাটান।