গর্ভাবস্থায় ডায়াবেটিস!

আপডেট : ১০ এপ্রিল ২০১৫, ০২:৫৩

ডায়াবেটিস নানা কারণে হতে পারে। কিন্তু এবার আমরা ডায়াবেটিসের একটি অন্যরকম কারণ নিয়ে আলোচনা করব। আর তা হচ্ছে গর্ভাবস্থায় মহিলাদের ডায়াবেটিস হতে পারে। আর এধরনের ডায়াবেটিসকে জেস্টেশনাল ডায়াবেটিস বলা হয়ে থাকে। আর এধরনের ডায়াবেটিসের কারণ হিসাবে বিশেষজ্ঞগণ বলছেন, গর্ভস্থ সন্তান তার পুষ্টির জন্য অতিরিক্ত গ্লুকোজ বা চিনি শোষণ করে। আর এই গ্লুকোজ ফ্যাট বা চর্বিতে রূপান্তরিত হয়। এভাবে তৈরি হয় গর্ভাবস্থায় ডায়াবেটিস বা জেস্টেশনাল ডায়াবেটিস। আর মায়েদের যদি গর্ভাবস্থায় ডায়াবেটিস হয় তবে সেক্ষেত্রে ভূমিষ্ঠ শিশুটি আকৃতিতে স্বাভাবিক শিশুর চেয়ে বড় হয় এবং পরবর্তীতে ওবেস বা মুটিয়ে যাবার ঝুঁকি থাকে। আর এধরনের ডায়াবেটিস যদি মহিলারা নিয়ন্ত্রণ করতে সচেষ্ট না হন তাহলে সন্তান ভূমিষ্ঠ হবার পরবর্তী কয়েক বছর ডায়াবেটিস থেকে যায়।

তাই গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে অবশ্যই খাবার নিয়ন্ত্রণ ও নিয়মিত ব্যয়াম করা বাঞ্ছনীয়। এ ক্ষেত্রে যে কোন পুষ্টিবিদের পরামর্শ নিতে পারেন।

লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ