৫০ বছর পর যুক্তরাষ্ট্র-কিউবার বৈঠক

আপডেট : ১০ এপ্রিল ২০১৫, ১২:৩৭
অর্ধশত বছরের বেশি সময়ের ব্যবধানে যুক্তরাষ্ট্র  ও কিউবার শীর্ষ পর্যায়ে বৈঠক হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রুদ্রিগেজ রুদ্ধদার বৈঠক করেন। 
 
শুক্রবার বিবিসি জানিয়েছে, একটি সম্মেলনে যোগদানের জন্য পানামায় পৌঁছানোর পর এই রুদ্ধদার বৈঠক অনুষ্ঠিত হয়।
 
কেরি ও রুদ্রিগেজের মধ্যেকার বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে বেশি কিছু জানা যায়নি। ১৯৫৯ সালে সর্বশেষ এই দুই দেশের মধ্যে শীর্ষ পর্যায়ে বৈঠক হয়েছিল। ঐ সময় ফিদেল কাস্ত্রো যুক্তরাষ্ট্রের তত্কালীন ভাইস-প্রেসিডেন্ট রিচার্ড রিক্সনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
 
এদিকে কিউবাকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ সুপারিশ করেছে। এরকম একটি উদ্যোগ দুই দেশের মধ্যে পুনরায় কূটনীতিক সম্পর্ক স্থাপনের পথ সুগম করবে বলে জানিয়েছে বিবিসি।
 
সম্মেলন চলাকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবা নেতা রাউল কাস্ত্রো তাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক করবেন।