স্থগিত হয়ে গেলো দুই বাংলার লড়াই ইন্দোবাংলা গেমস। গতকাল হঠাত্ করে এই খবর দেশের ক্রীড়াঙ্গনে হতাশার জন্ম দিয়েছে। বাংলাদেশের ক্রীড়াবিদরা প্রস্তুতি নিচ্ছিলেন ইন্দোবাংলা গেমসে অংশগ্রহণ করবে বলে। ৭ মে ঢাকায় গেমস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গেমস এখন হচ্ছে না। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না এলেও বিওএসূত্রে জানা গেছে, ইন্দোবাংলা গেমস আপাতত স্থগিত। আর এ কারণে এখন চলমান অনুশীলন ক্যাম্পও স্থগিত হয়ে যাবে। হতাশ হয়েছেন ক্রীড়াবিদরা। জানিয়েছেন অনেক প্রস্তুতি নিয়েছিলাম গেমসে খেলবো বলে। কিন্তু এই খবরে তারা এখন হতাশ।
সাঁতারু মাহফিজার রহমান সাগর জানিয়েছেন, ‘আমি তো জানতাম না। এখনই শুনলাম। এবার ভালো প্রস্তুতি ছিল আমাদের।’ ভারতীয় ক্রীড়া কর্মকর্তার মৃত্যুতে পশ্চিমবঙ্গ অলিম্পিক অ্যাসোসিয়েশন বাংলাদেশকে গেমস স্থগিত করার অনুরোধ জানিয়েছে।
