দেবহাটায় অস্ত্র ও গুলিসহ ব্যবসায়ী আটক

আপডেট : ১০ এপ্রিল ২০১৫, ১৩:২৬
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ নুর ইসলাম (৩২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ডিবি (গোয়েন্দা) পুলিশ। শুক্রবার উপজেলার ঢেপুখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়। নুর ইসলাম কালিগঞ্জ উপজেলার বাবুরাবাদ গ্রামের বাসিন্দা।
ডিবি (গোয়েন্দা) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাসেম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঢেপুখালী গ্রামের
 
শওকত হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী নুর ইসলামকে আটক করা হয়। তবে এ সময় অপর অস্ত্র ব্যবসায়ী শওকত হোসেন পালিয়ে যায়।
 
এ ঘটনায় নুর ইসলাম ও শওকতকে আসামি করে মামলা হয়েছে।